SSC Biology Chapter 3 এর সাজেশন (জ্ঞান, অনুধাবন এবং MCQ)
Table of Contents
এসএসসি জীববিজ্ঞান তৃতীয় অধ্যায় (কোষ বিভাজন)-এর গুরুত্বপূর্ণ জ্ঞান, অনুধাবনমূলক প্রশ্ন ও বহুনির্বাচনি (MCQ) প্রস্তুতি তালিকা নিচে দেওয়া হলো। আপনি অনলাইন অনুশীলনের জন্য BiologyBD
আরো পড়ুন >> ৯ম ও ১০ম শ্রেণির জীববিজ্ঞান ৩য় অধ্যায় (কোষ বিভাজন) এর গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন ও উত্তর।
অনুধাবনমূলক প্রশ্ন (খ-সেট)
১। মাইটোসিস কোথায় ঘটে?
উত্তর: প্রাণীর দেহকোষে এবং উদ্ভিদের বর্ধনশীল অংশের ভাজক টিস্যু; যেমন- কাণ্ড, মূলের অগ্রভাগ, ভ্রুণমূল ও ভ্রুণমুকুল বর্ধনশীল পাতা, মুকুল ইত্যাদিতে মাইটোসিস ঘটে।
২। সোমাটিক ও গ্যামেটিক সেলের পার্থক্যগুলো কী কী?
অথবা, দেহকোষ ও জনন কোষের পার্থক্য লেখো।
উত্তর: সোমাটিক সেল জীবের দেহ গঠনে অংশগ্রহণ করে। মাইটোসিস এবং অ্যামাইটোসিস বিভাজনের মাধ্যমে এসব সেল বিভাজিত হয়। অপরদিকে, গ্যামেটিক সেল জীবের জনন কাজে অংশগ্রহণ করে। মিয়োসিস বিভাজনের মাধ্যমে এসব সেল বিভাজিত হয়।
গঠন ও বৈশিষ্ট্যের তুলনা
সংজ্ঞা ও পরিচয়:
সোমাটিক সেল: শুক্রাণু ও ডিম্বাণু ব্যতিরেকে শরীরের বাকি সব কোষই হলো সোমাটিক সেল বা দেহকোষ।
গ্যামেটিক সেল: প্রজননে সরাসরি অংশ নেওয়া যৌনকোষ বা জননকোষ, যেমন—শুক্রাণু ও ডিম্বাণু।
ক্রোমোজোম সংখ্যা:
সোমাটিক সেল: ডিপ্লয়েড বা ২এন (2n) সংখ্যক ক্রোমোজোম থাকে (পূর্ণ দুই সেট)।
গ্যামেটিক সেল: হ্যাপ্লয়েড বা এন (n) সংখ্যক ক্রোমোজোম থাকে (এক সেট)।
কোষ বিভাজন:
সোমাটিক সেল: মাইটোসিস (Mitosis) প্রক্রিয়ায় বিভাজিত হয়।
গ্যামেটিক সেল: মিয়োসিস (Meiosis) প্রক্রিয়ায় তৈরি হয়।
কাজ ও বংশগতি:
সোমাটিক সেল: দেহের অঙ্গ-প্রত্যঙ্গ গঠন, বৃদ্ধি ও ক্ষয়পূরণ করে; বংশপরম্পরায় এর জিন সঞ্চারিত হয় না।
গ্যামেটিক সেল: নিষেক ক্রিয়ার মাধ্যমে নতুন জীব সৃষ্টি করে; এর মাধ্যমে জিন বা বৈশিষ্ট্য পরবর্তী প্রজন্মে স্থানান্তরিত হয়। [1, 2, 3, 4, 5]
উদাহরণ:
সোমাটিক সেল: পেশি কোষ, স্নায়ু কোষ, ত্বক ও রক্তকোষ।
গ্যামেটিক সেল: পুং গ্যামেট (শুক্রাণু) ও স্ত্রী গ্যামেট (ডিম্বাণু)।
৩। প্রো-মেটাফেজ ধাপে কীভাবে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়?
উত্তর: প্রো-মেটাফেজ ধাপে সেন্ট্রিওল থেকে সুতার মতো স্পিন্ডল তন্তু নির্গত হয়। এগুলো ক্রোমোজোমের কেন্দ্রে অবস্থিত কাইনেটোকোরের সঙ্গে যুক্ত হয়। ফলে একটি পূর্ণাঙ্গ স্পিন্ডল যন্ত্র গঠিত হয়, যা পরবর্তী ধাপে ক্রোমোজোমকে সঠিকভাবে মেরুদ্বয়ে টানতে সাহায্য করে।
৪। মেটাফেজ ও টেলোফেজ পর্যায়ের মধ্যে দুটি পার্থক্য লেখো।
উত্তর: মেটাফেজ ও টেলোফেজ পর্যায়ের মধ্যে দুটি পার্থক্য নিম্নরূপ:
মেটাফেজ:
(ক) মেটাফেজ ক্রোমোজোমগুলো সর্বাধিক মোটা ও খাটো হয়।
(খ) ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে অবস্থান করে।
টেলোফেজ:
(ক) টেলোফেজ ক্রোমোজোমগুলো সরু ও লম্বা আকার ধারণ করতে থাকে।
(খ) ক্রোমোজোমগুলো নিউক্লিয়াসে জড়াজড়ি করে অবস্থান করে।
৫। মাইটোসিস এবং মিয়োসিস কোষ বিভাজনের মধ্যে পার্থক্য লেখো।
উত্তর: মাইটোসিস এবং মিয়োসিস কোষ বিভাজনের মধ্যে পার্থক্য নিম্নরূপ:
মাইটোসিস কোষ বিভাজন:
(ক) সাধারণত জীবের দৈহিক কোষে হয়ে থাকে।
(খ) নিউক্লিয়াস ও ক্রোমোজোম একবার বিভক্ত হয়।
(গ) অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান থাকে।
মিয়োসিস কোষ বিভাজন:
(ক) সাধারণত জীবের জনন কোষে হয়ে থাকে।
(খ) নিউক্লিয়াস দু’বার কিন্তু ক্রোমোজোম একবার বিভক্তি হয়।
(গ) অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক থাকে।
৬। মিয়োসিস কোষ বিভাজন কেন হয়?
উত্তর: মিয়োসিস কোষ বিভাজন হওয়ার কারণ হলো:
(ক) জনন কোষ সৃষ্টি করা।
(খ) জনন কোষে ক্রোমোজোমের সমতা বজায় রাখা।
(গ) জিনগত বৈচিত্র্য সৃষ্টি করা।
(ঘ) জীবের টিকে থাকায় সুবিধা প্রদান করা।
(ঙ) প্রজাতির বৈশিষ্ট্য বংশপরম্পরায় সঞ্চারিত করা।
জ্ঞানমূলক প্রশ্ন
১। ইন্টারফেজ কী? (ChB ‘2024, MSB 2024, BB ‘2024, DiB ‘2019, ChB ‘2019, SB, 2015 )
২। স্পিন্ডল যন্ত্র কী? (CB ‘2024)
৩। ক্রোমোজোম কী? (SB ‘2024)
৪। আকর্ষণ তন্তু বা traction fiber কী? (JB ‘2024, MSB ‘2020)
৫। প্রোটোপ্লাজম কাকে বলে? (DB ‘2020)
৬। অ্যামাইটোসিস কী? (BB ‘2019)
৭। সাইটোকাইনেসিস কী? (JB ‘2019)
৮। কোষ বিভাজন কী? (BB ‘2017)
৯। ক্যারিওকাইনেসিস কী? [দিনাজপুর বোর্ড, ২০১৫]
১০। স্পিন্ডল তন্তু বা Spindle fiber কী?
১১। সমীকরণিক কোষ বিভাজন কাকে বলে?
১২। কোন কোষ বিভাজনকে সমীকরণিক বিভাজন বলে ?
১৩। কোন কোষ বিভাজন দ্বারা গ্যামেট সৃষ্টি হয়?
১৪। DNA অনুলিপন কাকে বলে?
১৫। মাইটোসিস কোথায় ঘটে?
১৬। অপত্য ক্রোমোজোম কাকে বলে?
১৭। কোষপ্লেট কী?
১৮। মিয়োসিস কোষ বিভাজন কী?
১৯। ইকুয়েটর কী?
২০। আকর্ষণ তন্তু কী?
২১। গ্যামেট কী?
২২। অ্যাস্টার-রে কাকে বলে?
২৩। টিউমার কী?
অনুধাবনমূলক প্রশ্ন :
১। মানবদেহে টিউমার হওয়ার কারণ কী? ব্যাখ্যা করো। (ChB ‘2024, CB ‘2024)
২। ক্যান্সার কেন সৃষ্টি হয়? ব্যাখ্যা করো। (MSB 2024)
৩। কোন কোষ বিভাজনকে সমীকরণিক বিভাজন বলা হয়? ব্যাখ্যা করো। (SB ‘2024)
৪। জরায়ুমুখের টিউমার সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। (JB ‘2024)
৫। নীলাভ সবুজ শৈবালের কোষ বিভাজনকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয় কেন? (DiB ‘2019)
৬। কোষের কোন অঙ্গাণুটি স্পিন্ডল যন্ত্র সৃষ্টিতে অবদান রাখে? ব্যাখ্যা করো । (CB ‘2019)
৭। মিয়োসিস কোষ বিভাজনকে কেনো হ্রাসমূলক বিভাজন বলে? ব্যাখ্যা করো। (ChB ‘2019)
৮। সমীকরণিক কোষ বিভাজন বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো। (BB ‘2019)
৯। মিয়োসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন? (SB ‘2017)
১০। টিউমার বলতে কী বোঝায়?
১১। মানবদেহে কীভাবে টিউমার সৃষ্টি হয়?
১২। উদ্ভিদকোষে কীভাবে সাইটোকাইনেসিস ঘটে?
১৩। অ্যামাইটোসিস ও মাইটোসিস কোষ বিভাজনের মধ্যে পার্থক্য লেখো।
১৪। মাইটোসিস ও মিয়োসিস কোষ বিভাজনের পার্থক্য লেখো।
১৫। জীবের দেহকোষে মাইটোসিস হয় কেন?
১৬। মিয়োসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন?
১৭। সমীকরণিক বিভাজন বলতে কোন বিভাজন বোঝানো হয় এবং কেন?
১৮। প্রত্যক্ষ কোষ বিভাজন বলতে কী বোঝায়?
১৯। ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয় কেন?
২০। অ্যামাইটোসিস এবং মাইটোসিস কোষ বিভাজনের মধ্যে পার্থক্য লেখ ।
২১। মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণিক বিভাজন বলা হয় কেন?
২২। মাইটোসিস ও মিয়োসিসের মধ্যে ২টি পার্থক্য লেখো।
২৩। DNA প্রতিলিপনকে অর্ধ-রক্ষণশীল প্রক্রিয়া কেন বলা হয়?
২৪। স্পিন্ডল তন্তু ও আকর্ষণ তন্তুর মধ্যে পার্থক্য লেখো।
২৫। সকল ট্রাকশন তত্ত্বই স্পিন্ডল তত্ত্ব, কিন্তু সকল স্পিন্ডল তত্ত্বই ট্রাকশন তত্ত্ব নয়- ব্যাখ্যা করো।
২৬। ইন্টারফেজ বলতে কী বোঝায়?
২৭। স্পিন্ডল তত্ত্ব বলতে কী বোঝ?
