৯ম ও ১০ম শ্রেণির জীববিজ্ঞান ৩য় অধ্যায় (কোষ বিভাজন) এর গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন ও উত্তর
Table of Contents
মাইটোসিস, মিয়োসিস এবং অ্যামাইটোসিস কোষ বিভাজনের সংজ্ঞা ও বৈশিষ্ট্য সম্পর্কিত মৌলিক প্রশ্ন। নিচে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কয়েকটি ছোট প্রশ্ন ও উত্তর দেওয়া হলো:
কোষ বিভাজন ও প্রকারভেদ
প্রশ্ন: কোষ বিভাজন কাকে বলে?
উত্তর: যে প্রক্রিয়ায় একটি জীবকোষ বিভাজিত হয়ে নতুন কোষের সৃষ্টি করে, তাকে কোষ বিভাজন বলে।
প্রশ্ন: অ্যামাইটোসিস বিভাজন কী?
উত্তর: যে প্রত্যক্ষ কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি মাঝ বরাবর ডুমুরের মতো সংকুচিত হয়ে দুটি অপত্য কোষে বিভক্ত হয়, তাকে অ্যামাইটোসিস বলে (যেমন: অ্যামিবা, ইস্ট)।
প্রশ্ন: মাইটোসিসকে সমীকরণিক বিভাজন বলা হয় কেন?
উত্তর: এ বিভাজনে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যার সমান থাকে।
প্রশ্ন: মিয়োসিস বিভাজন কোথায় ঘটে?
উত্তর: জীবের জননকোষ বা জনন মাতৃকোষে মিয়োসিস ঘটে।
মাইটোসিস ও বিভিন্ন পর্যায়
প্রশ্ন: ক্রসিং ওভার কোন পর্যায়ে হয়?
উত্তর: মিয়োসিস-এর প্রফেজ-১ এর প্যাকাইটিন উপ-পর্যায়ে ক্রসিং ওভার ঘটে।
প্রশ্ন: কাইনেটেকোর কী?
উত্তর: সেন্ট্রোমিয়ারে অবস্থিত প্রোটিন নির্মিত যে কাঠামোর সাথে বেততন্তু বা স্পিন্ডল যন্ত্র যুক্ত হয়।
প্রশ্ন: কোন পর্যায়ে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে?
উত্তর: মেটাফেজ পর্যায়ে।
প্রশ্ন: অপত্য ক্রোমোজোমের সৃষ্টি কোন ধাপে হয়?
উত্তর: অ্যানাফেজ ধাপে সেন্ট্রোমিয়ার বিভক্ত হওয়ার মাধ্যমে।

কোষ বিভাজন অধ্যায়ের ৭টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: কোষবিভাজন কী?
উত্তর: যে প্রক্রিয়ায় জীবকোষ বিভক্তির মাধ্যমে একটি থেকে দুটি বা চারটি কোষ সৃষ্টি হয় তাকে কোষবিভাজন বলা হয়।
প্রশ্ন: ক্যারিওকাইনেসিস কাকে বলে?
উত্তর: নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলে।
প্রশ্ন: সাইটোকাইনেসিস কী?
উত্তর: সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলে।
প্রশ্ন: ইন্টারফেজ কী?
উত্তর: বিভাজন শুরুর আগে কোষের নিউক্লিয়াসে কিছু প্রস্তুতিমূলক কাজ হয়। এ অবস্থাকে ইন্টারফেজ বলে।
প্রশ্ন: স্পিন্ডল যন্ত্র কী?
উত্তর: মাইটোসিস কোষবিভাজনের প্রো-মেটাফেজ পর্যায়ের একেবারে প্রথম দিকে উদ্ভিদকোষে কতগুলো তন্তুময় প্রোটিনের সমন্বয়ে দুই মেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি করে।
প্রশ্ন: আকর্ষণ তন্তু কী?
উত্তর: মাইটোসিস কোষবিভাজনের প্রো-মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার স্পিন্ডলযন্ত্রের কিছু নির্দিষ্ট তন্তুর সঙ্গে সংযুক্ত হয়। এই তন্তুগুলোকে আকর্ষণ তন্তু বলা হয়।
প্রশ্ন: অ্যাস্টার-রে কী?
উত্তর: প্রাণিকোষে স্পিন্ডলযন্ত্রের দুই মেরুতে দুটি সেন্ট্রিওল অবস্থান করে এবং সেন্ট্রিওল দুটির চারদিক থেকে রশ্মি বিচ্ছুরিত হয়। একে অ্যাস্টার-রে বলে।
লেখক : সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ
সরকারি মুজিব কলেজ, সখিপুর, টাঙ্গাইল
জ্ঞানমূলক প্রশ্নোত্তর
০১। জীবদেহের গঠন ও কাজের একক কী?
উত্তর : কোষ
০২। জীবদেহে কোষ বিভাজন কয় প্রকার?
উত্তর : তিন
০৩। জাইগোট বার বার বিভাজিত হয়ে কী উৎপন্ন হয়?
উত্তর : অসংখ্য কোষ
০৪। অ্যামাইটোসিস প্রক্রিয়ায় অপত্য কোষের সংখ্যা কত?
উত্তর : ২
০৫। যৌন প্রজননের সময় শুক্রাণু ও ডিম্বাণু মিলিত হয়ে কী তৈরি হয়?
উত্তর : জাইগোট
০৬। ইস্টে কোন ধরনের বিভাজন দেখা যায়?
উত্তর : অ্যামাইটোসিস
০৭। অ্যামাইটোসিস প্রক্রিয়ায় নিউক্লিয়াস কয় অংশে বিভক্ত হয়?
উত্তর : ২ অংশে
০৮। ব্যাকটেরিয়ায় কোন ধরনের বিভাজন দেখা যায়?
উত্তর : অ্যামাইটোসিস
০৯। সেন্ট্রিওল হতে কোন তন্তু বিচ্ছুরিত হয়?
উত্তর : অ্যাস্টার
১০। কোন প্রকৃতির কোষ বিভাজনের ফলে জীব জগতের গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা বজায় থাকে?
উত্তর : মাইটোসিস
১১। উদ্ভিদের ভ্রুণমূল ও ভ্রুণমুকুল-এ কোন ধরনের কোষ বিভাজন ঘটে?
উত্তর : মাইটোসিস
১২। কোষ বিভাজনের কোন পর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটতে থাকে?
উত্তর : প্রো-মেটাফেজ
১৩। কোন কোষ বিভাজনকে ইকুয়েশনাল বিভাজন বলে?
উত্তর : মাইটোসিস
১৪। মাইটোসিস কোষ বিভাজনের শেষ পর্যায়ের নাম কী?
উত্তর : টেলাফেজ
১৫। প্রোফেজ পর্যায়ে ক্রোমোসোম কী অবস্থায় থাকে?
উত্তর : কুন্ডলিত
১৬। কোন কোষ বিভাজনে নিউক্লিয়াস ও ক্রোমোসোম একবার বিভাজিত হয়?
উত্তর : মাইটোসিস
১৭। স্পিন্ডল যন্ত্রের দুই মেরুর মধ্যবর্তী স্থানকে কী বলে?
উত্তর : ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল
১৮। মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে অপত্য ক্রোমোজোম সৃষ্টি হয়?
উত্তর : অ্যানাফেজ
১৯। প্রোফেজ পর্যায়ে ক্রোমোসোম কয় ভাগে বিভক্ত হয়?
উত্তর : ২ ভাগে
২০। কোন ধাপে নিউক্লিয়াস আকারে বড় হয়?
উত্তর : প্রোফেজ
২১। কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোসোমগুলো দুই মেরুর মাঝখানে অবস্থান করে?
উত্তর : মেটাফেজ
২২। কোন ধাপে বাহুদ্বয় অনুগামী হয়?
উত্তর : প্রোফেজ
২৩। মাইটোসিস কোষ বিভাজন কয়টি ধাপে সম্পন্ন হয়?
উত্তর : ৫
২৪। মাইটোসিস কোষ বিভাজনের কোন পর্যায়ে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়?
উত্তর : মেটাফেজ
২৫। কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারগুলো দুভাগে বিভক্ত হয়?
উত্তর : অ্যানাফেজ
২৬। কোষ বিভাজনের কোন ধাপে পানি হ্রাস পায়?
উত্তর : প্রোফেজ
২৭। V আকৃতির ক্রোমোজোমকে কী বলে?
উত্তর : মেটাসেন্ট্রিক
২৮। কোষ বিভাজনের কোন ধাপে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়?
উত্তর : প্রো-মেটাফেজ
২৯। কোন পর্যায়ে নিউক্লিওলাসের পুনঃআবির্ভাব ঘটে?
উত্তর : টেলাফেজ
৩০। অ্যানাফেজ পর্যায়ে ক্রোমোসোমগুলোর আকার কেমন?
উত্তর : V, L, J আকারের
৩১। মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোসোম সর্বাধিক খাটো ও মোটা হয়?
উত্তর : মেটাফেজ
৩২। কোন ধাপে অপত্য ক্রোমোসোমগুলো পানি শোষণ করে সরু ও লম্বা হয়?
উত্তর : টেলাফেজ
৩৩। কোষ বিভাজনের প্রস্তুতিমূলক পর্যায়কে কী বলে?
উত্তর : ইন্টারফেজ
৩৪। জীবদেহে ক্ষতস্থান পূরণ করতে কোন কোষ বিভাজন ভূমিকা রাখে?
উত্তর : মাইটোসিস
৩৫। অ্যানাফেজ পর্যায়ের সেন্ট্রোমিয়ার কত ভাগে বিভক্ত?
উত্তর : ২ ভাগে
৩৬। কোন পর্যায়ে প্রোফেজের ঘটনাগুলো বিপরীতভাবে ঘটে?
উত্তর : টেলাফেজ
৩৭। অ্যানাফেজ মাইটোসিসের কততম পর্যায়?
উত্তর : ৪র্থ
৩৮। মাইটোসিসের কোন পর্যায়ে নিউকিয়ার মেমব্রেন এবং নিউকিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে?
উত্তর : মেটাফেজ
৩৯।মস্তিষ্কের কোন অংশ দেহের পেশির টান নিয়ন্ত্রণ করে?
উত্তর : সেরিবেলাম
৪০। কোন পর্যায়ে সেন্ট্রামিয়ারগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে?
উত্তর : মেটাফেজ
৪৪। কোষ বিভাজনের কোন পর্যায়ে বিকর্ষণ শুরু হয়?
উত্তর : মেটাফেজ
৪৫। জনন কোষের সংখ্যা বৃদ্ধি পায় কোন বিভাজনের কারণে?
উত্তর : মিয়োসিস
Related Tags
জীববিজ্ঞান ৩য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর
জীববিজ্ঞান নবম দশম শ্রেণি ২য় অধ্যায় নোট
জীববিজ্ঞান ১০ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর
জীববিজ্ঞান ৩য় অধ্যায় নোট pdf
জীববিজ্ঞান ৪র্থ অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর
জীববিজ্ঞান নবম দশম শ্রেণি ১ম অধ্যায়
জীববিজ্ঞান ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর
নবম দশম শ্রেণির জীববিজ্ঞান বই pdf
