Padma Bridge বা পদ্মা বহুমুখী সেতু নিয়ে যত কথা
Table of Contents
বাংলাদেশের গর্ব ও আত্মমর্যাদার প্রতীক হলো Padma Bridge বা পদ্মা বহুমুখী সেতু। এই ঐতিহাসিক স্থাপনাটি কেবল দুটি অঞ্চলকে যুক্ত করেনি, বরং দেশের অর্থনৈতিক ও সামাজিক যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন এনেছে। আপনি কি Padma Bridge-এর ইতিহাস, নির্মাণ শৈলী, দৈর্ঘ্য, স্প্যান সংখ্যা, নির্মাণ ব্যয় এবং টোল প্লাজার তথ্যাবলি সম্পর্কে বিস্তারিত জানতে চান?
আরো পড়ুন >> Claude Academy থেকে Claude এর সব অফিসিয়াল কোর্স শিখুন একদম ফ্রিতে।
আমাদের এই ব্লগে Padma Bridge নিয়ে জানা-অজানা সব গুরুত্বপূর্ণ তথ্য ও আপডেট একসাথে তুলে ধরা হয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার সাথে সরাসরি সড়ক ও রেল যোগাযোগের মাধ্যমে কীভাবে Padma Bridge দেশের জিডিপি বৃদ্ধিতে ভূমিকা রাখছে, তার পূর্ণাঙ্গ বিশ্লেষণ পাবেন এখানে।
সেতু নির্মাণের পেছনের চ্যালেঞ্জ, প্রকৌশলগত বিস্ময় এবং পর্যটন সম্ভাবনার বিস্তারিত সব খবর এক ক্লিকেই জানুন। Padma Bridge বা পদ্মা বহুমুখী সেতু সম্পর্কিত যেকোনো সঠিক তথ্য ও সর্বশেষ আপডেট পেতে আজই আমাদের ওয়েবসাইটের এই পোস্টটি পড়ুন।
বাংলাদেশের সবচেয়ে বড় ও ব্যয়বহুল সেতু হলো এই পদ্মা সেতু। রেকর্ডময় পদ্মা সেতুর যত রেকর্ড আছে তা নিয়েই আজকের আর্টিকেল।
পদ্মা সেতু চালু হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলা রাজধানী ঢাকাসহ অন্যান্য অঞ্চলের সাথে যুক্ত হবে। একই সাথে শিল্পায়নসহ মোংলা ও পায়রা বন্দরের কার্যক্রমে গতি বাড়বে।
আরো পড়ুন>> পুঁজি ছাড়া ১৪টি অনলাইন বিজনেস আইডিয়া

স্বপ্নের পদ্মা সেতু বর্তমান পরিস্থিতি
প্রমত্ত পদ্মার ওপর নির্মাণ হবে একটি সেতু, তার ওপর দিয়ে বাস-ট্রেনে বাড়ি ফিরবে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমের মানুষ এ স্বপ্ন বহুদিনের।
১৯৯৯ সাল থেকে নানা চড়াই-উতরাই পেরিয়ে ৩০ সেপ্টেম্বর ২০১৭ বসানো হয় পদ্মা সেতুর প্রথম স্প্যান। দীর্ঘ প্রতীক্ষার পর ১০ ডিসেম্বর ২০২০ পদ্মা সেতুর শেষ স্প্যানটি বসে।
সংযুক্ত হয় পদ্মার দুই পাড় মুন্সিগঞ্জের মাওয়া এবং শরীয়তপুরের জাজিরা। দৃশ্যমান হয় পদ্মা সেতুর পুরো কাঠামো।
আরো পড়ুন>> ব্যবসা শুরুর আগে ৮টি দক্ষতা অর্জন করতে হবে
সড়ক ও রেলের স্ল্যাব বসানো সম্পন্ন হলে শুরু হবে যানযাহন ও ট্রেন চলাচল। দৃশ্যমান স্বপ্নের পদ্মা সেতুর বর্তমান পরিস্থিতি জানুন আমাদের প্রচ্ছদ আয়োজনে।
পদ্মা সেতুতে প্রতিবছরে সার্বিক প্রভাব
১. দেশের GDP’র হার বাড়বে ১.২৩%
২. দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমের GDP বাড়বে ২.৩%
৩. দারিদ্র্য বিমোচনের হার বাড়বে ০.৮৪%
রেকর্ডময় পদ্মা সেতুর বর্ননা নিচে দেওয়া হলো। পৃথিবীর সবচেয়ে বেশি রেকর্ড জন্ম দিয়েছে বাংলাদেশের এই পদ্মা সেতু। পদ্মা সেতুর যে দিকেই তাকানো যায় সেদিকেই কোন না কোন রেকর্ড রয়েছে। যেমন,
আরো পড়ুন>> পদ্মা সেতু সম্পর্কিত প্রশ্ন-উত্তর
(১) বিশ্বের গভীরতম পাইলের সেতু
বিশ্বের সবচেয়ে গভীরতম পাইলের সেতু হলো আমাদের এই পদ্মা সেতু। পদ্মা সেতুর খুঁটির নিচে সর্বোচ্চ ১২২ মিটার গভীরে স্টিলের পাইল বসানো হয়। এসব পাইল তিন মিটার ব্যাসার্ধের। বিশ্বে এখন পর্যন্ত কোনো সেতুর জন্য এত গভীরে পাইলিং প্রয়োজন হয়নি এবং এমন মোটা পাইল বসানো হয়নি।
>> পদ্মা বহুমুখী
(২) পদ্মা সেতুর বিয়ারিং
পদ্মা সেতুতে “ফ্রিকশন পেন্ডুলাম বিয়ারিংয়ের” সক্ষমতা হলো ১০ হাজার টন। এখন পর্যন্ত কোনো সেতুতে এমন সক্ষমতার বিয়ারিং লাগানো হয়নি। পৃথিবীর ইতিহাসে এটিই প্রথম যেখানে সবচেয়ে বেশি সক্ষমতার বিয়ারিং ব্যবহার করা হয়েছে।
আরো পড়ুন>> স্বপ্নের পদ্মা সেতুর অর্থনৈতিক গুরুত্ব ও সম্ভাবনা
(৩) নদীশাসন এর ক্ষমতা
পৃথিবীর বহুদেশে নদীশাসনের ইতিহাস আছে। কিন্তু পদ্মা সেতুর নদী শাসনের ইতিহাস পৃথিবীতে এটিই প্রথম। নদীশাসনে চীনের ঠিকাদার সিনোহাইড্রো কর্পোরেশনের সাথে ১১০ কোটি মার্কিন ডলারের চুক্তি হয়। এর আগে নদীশাসনে এককভাবে এতবড় দরপত্র আর হয়নি।
>> পদ্মা বহুমুখী
(৪) পৃথিবীর দীর্ঘতম সেতুর ইতিহাস
ইন্দো-গাঙ্গেয় সমভূমিতে নির্মিত দ্বিতীয় সেতু পদ্মা। বর্তমানে ইন্দো-গাঙ্গেয় সমভূমি অঞ্চলের দীর্ঘতম সেতু ভারতের আসানের “ভূপেন হাজারিকা সেতু”। ভারতের উত্তর ও পূর্বাঞ্চলের নিয়ে গঠিত ইন্দো-গাঙ্গেয় সমভূমি।
(৫) ভার্টিক্যাল আরসিসি বোর্ড
কোনো নির্মাণ কাজে বিশ্বে প্রথমবারের মতো ব্যবহার করা হয় ভার্টিক্যাল আরসিসি বোর্ড পাইলে গ্রাউটিং ইনজেক্ট স্কিন ফিকশন, যা সেতুর দৃঢ়তা বৃদ্ধি করে এবং নদীর তলদেশে বহিঃভাবে শক্তি করে। অপরটি স্টিল টিউবুলার ড্রিভেন পাইলে গ্রাউটিং ইনজেক্ট করে পাইলের তলদেশের স্কিন ফিকশন সক্ষমতা বৃদ্ধি করে।
(৬) বিশ্বের দীর্ঘতম ট্রাস সেতু
পদ্মা সেতু পৃথিবীর বা বিশ্বের দীর্ঘতম ট্রাস সেতু। এতদিন ট্রাস-প্রযুক্তিতে নির্মিত দীর্ঘতম সেতু ছিল ভারতের অন্ধ্র প্রদেশের গোদাবরী সেতু। এ সেতুর স্প্যান সংখ্যা ছিল ২৭ টি।
ট্রাস সেতু মূলত ভার বহন করবে বেশি, কিন্তু নির্মাণ উপকরণের ব্যবহার হবে কম। নির্মাণে নেই খুব একটা জটিলতা, নকশাও হবে দৃষ্টিনন্দন। এসব কারণে বিশ্বজুড়েই জনপ্রিয় ট্রাস সেতু।
পৃথিবীর ইতিহাসে এমন সেতুর রেকর্ড ভাঙতে বেশ খানিকটা সময় লাগবে। যেখানে নদীশাসন নামের একটা বড় বিষয় জড়িত যেটা হয় অ্যামাজান এর উপর সেতু দিতে গেলে পুরো বিশ্ব বুঝতে পারবে যা এখন কল্পনা মাত্র।
Padma Bridge / পদ্মা সেতু A to Z
১. পদ্মা সেতুর অফিশিয়াল নাম= “পদ্মা বহুমুখী সেতু।” (The Padma Multipurpose Bridge)
২. পদ্মা সেতুর প্রকল্পের নাম= “পদ্মা বহুমুখী সেতু প্রকল্প।” (The Padma Multipurpose Bridge Project)
৩. বিশ্ব ব্যাংকের সাথে ঋণচুক্তি হয় ২৮ এপ্রিল ২০১১ সালে (১২০ কোটি মার্কিন ডলার)
৪. বিশ্বব্যাংক চুক্তি বাতিল করে ৩০ জুন ২০১২ সালে।
৫. পদ্মা সেতুর কাজ শুরু হয় ২০১৪ সালের ৭ ডিসেম্বর। (চুক্তি স্বাক্ষরিত হয় ১৭ জুন ২০১৪)
৬. পদ্মা সেতু প্রকল্পের পরিচালক মোঃ শফিকুল ইসলাম।
৭. পদ্মা সেতু সংযোগকারী স্থান মুন্সীগঞ্জের মাওয়ায় এবং শরীয়তপুরের জাজিরা প্রান্ত।( পদ্মা সেতুর অবস্থান ০৩ টি জেলায়-মুন্সিগঞ্জ মাদারীপুর শরীয়তপুর)
৮. পদ্মা সেতু সংযোগ স্থাপন করবে ২৯ টি জেলার সাথে। দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমের ২১ জেলার সাথে।
৯. পদ্মা সেতু নির্মাণে চুক্তিবদ্ধ কোম্পানির নাম চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড এর আওতাধীন চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড।
১০. পদ্মা সেতুতে থাকবে গ্যাস-বিদ্যুৎ অপটিক্যাল ফাইবার সংযোগ পরিবহন সুবিধা।
১১. পদ্মা সেতুর সংযোগ সড়ক ১৪ কিলোমিটার।
১২. পদ্মাসেতু প্রকল্পে নদীশাসন হয়েছে দুই পাড়ে ১২ কিলোমিটার।
১৩. পদ্মা সেতুর নদী শাসনের কাজ পায় চীনের সিনোহাইড্রো কর্পোরেশন।
১৪. পদ্মা সেতুর নকশা করেন= AECOM ( Architecture, Engineering, Consulting, Operation and Maintenance)
১৫. পদ্মা সেতুর পাইল সংক্রান্ত গুরুত্বপূর্ণ পরামর্শ দেয় কাউই (COWI)
১৬. পদ্মা সেতুর তদারকির দায়িত্বে রয়েছে কোরিয়ান এক্সপ্রেসওয়ে এবং বাংলাদেশ সেনাবাহিনী।
১৭. পদ্মা সেতু দ্বিতলবিশিষ্ট, কংক্রিট এবং স্টিলের তৈরি ( যা বিশ্বে প্রথম)
১৮. পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার (২০২০০ ফুট)
১৯. পদ্মা সেতুর মোট দৈর্ঘ্য ৯.৩০ কিলোমিটার ( ৩.১৫ কিলোমিটার সংযোগ সড়ক)
২০. পদ্মা সেতুর প্রস্থ ১৮.১০ মিটার (৫৯.৪ ফুট, ৭২ ফুটের চার লেনের সড়ক)
২১. পিলার ৪২ টি। (প্রতিটি পিলারের জন্য পাইলিং ৬ টি, তবে মাটি জটিলতার কারণে ২২ টি পিলারের পাইলিং হয়েছে ০৭টি করে, মোট পাইলিং ২৮৬ টি, পাইলিং এর গভীরতা ৩৮৩ ফুট।)
২২. স্প্যান ৪১ টি। (প্রতিটি ১৫০ মিটার)
২৩. প্রতিটি স্প্যানের ওজন ৩২০০ টন। স্প্যান বহনকারী জাহাজ তিয়ান-ই। (ধারণক্ষমতা ৩৬০০ টন)
২৪. প্রথম স্প্যান বসানো হয় ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর (৩৭ ও ৩৮ নম্বর পিলারের উপর)
২৫. ৪১ তম অর্থাৎ শেষ স্প্যান বসানো হয় ২০২০ সালের ১০ ডিসেম্বর ( বিশ্ব মানবাধিকার দিবস) (১২ ও ১৩ নম্বর পিলারের উপর দুপুর ১২.০২ মিনিটে)
২৬. ৪১ টি স্প্যান বসাতে সময় লাগে ৩ বছর ২ মাস ১০ দশ দিন।
২৭. পদ্মা সেতুতে রেল লাইন স্থাপন হবে নিচতলায় অর্থাৎ স্প্যানের মধ্য দিয়ে। ( মিটারগেজ ও ব্রডগেজ একই সময় যেকোনো একটি ট্রেন চলাচল করতে পারবে)
২৮. পদ্মা সেতুর ভায়াডাক্ট ৩.১৮ কিলোমিটার।
২৯. পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার ৮১ টি।
৩০. ভূমিকম্প সহনশীল মাত্রা ৯ রিখটার স্কেল।
৩১. পদ্মা সেতুর স্থানাঙ্ক ২৩.৪৪৬০ ডিগ্রী (উত্তর), ৯০.২৬২৩ ডিগ্রি (পূর্ব)।
৩২. পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা ৬০ ফুট ( ১৮ মিটার)
৩৩. পদ্মা সেতুর কাছাকাছি সামরিক সেনানিবাস= পদ্মা সেনানিবাস।
৩৪. পদ্মা সেতুর কাছাকাছি থানা (২টি)= পদ্মা সেতু উত্তর, পদ্মা সেতু দক্ষিণ।
৩৫. দীর্ঘতম সড়ক সেতু পদ্মা সেতু ( পূর্বে ছিল যমুনা সেতু ৪.৮ কিলোমিটার, পিলার ৫০ টি, স্প্যান ৪৯ টি)
৩৬. পদ্মা সেতু, নদীর উপর নির্মিত বিশ্বের প্রথম দীর্ঘতম সেতু।
৩৭. পদ্মা সেতু, বিশ্বের ১১তম দীর্ঘ সেতু।
৩৮. বৃহতম সড়ক সেতুর তালিকায় ২৫ তম (এশিয়ায় ২য়)
৩৯. পদ্মা সেতুর শেপ হবে “S” আকৃতির।
৪০. পদ্মা সেতু নির্মাণের কাজ করেছে প্রায় ৪ হাজার মানুষ।
৪১. পদ্মা সেতুর প্রয়োজনে ৯১৮ হেক্টর জমি অধিগ্রহণ করা হয়।
৪২. পদ্মা সেতুতে মোট ব্যয় ৩০ হাজার ১৯৩ কোটি টাকা।
৪৩. টোল আদায় করে ব্যয় উঠাতে সময় লাগবে ৩৫ বছর।
৪৪. আয়ুষ্কাল ধরা হয়েছে ১০০ বছর।
৪৫. জিডিপি বৃদ্ধি পাবে ১.২৩ শতাংশ
৪৬. পদ্মা সেতু রক্ষণাবেক্ষণ করবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (BBA=The Bangladesh Bridge Authority)
৪৭. পদ্মা সেতুর ওয়েবসাইট এড্রেস= www.padmabridge.gov.bd
৪৮.পদ্মা সেতুতে মানুষের মাথা লাগবে এই গুজব উঠে জুলাই, ২০১৯।
আর্টিকেলের প্রকাশকাল ও আপডেট তথ্য Padma Bridge
প্রথম প্রকাশিত হয় ২৩ এপ্রিল ২০২৩ সাল
দ্বিতীয় আপডেট করা হয় ৩০ আগস্ট ২০২৬ সাল
Padma Bridge বা পদ্মা বহুমুখী সেতু নিয়ে যত কথা
পদ্মা সেতু সম্পর্কে সাধারণ জ্ঞান ২০২৬
পদ্মা সেতুর পিলার ও স্প্যান সংখ্যা
পদ্মা সেতুর নির্মাণ কাজ কবে শুরু হয়
পদ্মা সেতু কোন জেলায়
পদ্মা সেতুর কাজ
পদ্মা সেতু নির্মাণ কাজ
পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হয় কবে
পদ্মা সেতুর মোট পিলার কয়টি
পদ্মা সেতু কয়টি জেলাকে সংযুক্ত করেছে
পদ্মা সেতু নিয়ে প্রশ্ন
পদ্মা সেতু কত তারিখে উদ্বোধন করা হয়
পদ্মা সেতুর মোট দৈর্ঘ্য কত
বাংলাদেশের পদ্মা সেতু কত কিলোমিটার
পদ্মা সেতু কতটি জেলাকে সংযুক্ত করেছে
পদ্মা সেতু সম্পর্কে
পদ্মা সেতু সাধারণ জ্ঞান
পদ্মা সেতুর পিলার সংখ্যা কত
পদ্মা সেতুর সাধারণ জ্ঞান
পদ্মা সেতুর আয়তন কত
পদ্মা সেতুর পিলার
