Claude Academy থেকে Claude এর সব অফিসিয়াল কোর্স শিখুন একদম ফ্রিতে

Claude Academy থেকে Claude এর সব অফিসিয়াল কোর্স শিখুন একদম ফ্রিতে

Claude Academy থেকে Claude এর সব অফিসিয়াল কোর্স শিখুন একদম ফ্রিতে

আপনি কি কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তিতে নিজের দক্ষতা বাড়াতে চান? Claude Academy নিয়ে এসেছে এক সুবর্ণ সুযোগ! এখন Claude Academy থেকে Claude AI-এর সব অফিসিয়াল কোর্স শিখুন একদম ফ্রিতে। আপনি নতুন বা অভিজ্ঞ যাই হোন না কেন, আমাদের সহজ ও ধাপে ধাপে সাজানো কোর্সগুলোর মাধ্যমে খুব সহজেই Claude AI-এর কার্যকর ব্যবহার, প্রম্পট ইঞ্জিনিয়ারিং এবং উন্নত ফিচারগুলো আয়ত্ত করতে পারবেন।

আরো পড়ুন >> CPA Marketing বা CPA মার্কেটিং করে আয় বাড়ানোর ১০ টি কৌশল।   

বর্তমানে কাজের গতি ও দক্ষতা বাড়াতে AI শেখা অত্যন্ত জরুরি। Claude Academy আপনাকে দিচ্ছে কোনোপ্রকার ফি ছাড়া প্রফেশনাল লেভেলের ট্রেনিং নেওয়ার সুবিধা। এই প্ল্যাটফর্মে যুক্ত হয়ে Claude-এর অফিসিয়াল গাইডলাইন অনুযায়ী মাস্টার কোর্সগুলো সম্পন্ন করুন এবং প্রযুক্তির সাথে নিজেকে এক ধাপ এগিয়ে রাখুন। আজই ভিজিট করুন Claude Academy এবং আপনার AI শেখার যাত্রা শুরু করুন সম্পূর্ণ ফ্রিতে!

Claude Academy থেকে Claude এর সব অফিসিয়াল কোর্স শিখুন একদম ফ্রিতে
Claude Academy থেকে Claude এর সব অফিসিয়াল কোর্স শিখুন একদম ফ্রিতে

Claude Academy এর অফিশিয়াল ৮৪টা লেকচার

Its OFFICIAL! Claude একাডেমী এর অফিশিয়াল ৮৪টা লেকচার। ৮ ঘণ্টার ভিডিও। ১০টা কুইজ। একটা কোর্সেই সব। Interesting জিনিসটা হচ্ছে – এর পুরোটাই ফ্রি।

কোর্স লিঙ্ক – Link: https://academy.claude.com

থার্ড পার্টি কোনো ইনস্ট্রাক্টর না। Anthropic এর নিজের টিম, নিজের প্ল্যাটফর্মে।

একদম শূন্য থেকে শুরু করলে Claude 101 দিয়ে স্টার্ট করবেন। ১২টা লেসন, এক ঘণ্টা।

AI কী, আর দৈনন্দিন অফিসের কাজ Claude দিয়ে কীভাবে নামাবেন, পুরোটা হাতে ধরে ধরে শেখানো হয়েছে।

এরপর AI Fluency: Framework and Foundations। ১৪টা লেসন।

এই কোর্সটা Just টুল শেখায় না। বরং চিন্তা করা শেখাবে…

এখানে একটা জিনিস শিখবেন যেটা আপনি চায়ের দোকানে বসেও বন্ধুকে বুঝিয়ে দিতে পারবেন। 4D ফ্রেমওয়ার্ক।

Delegation – কোন কাজটা AI কে দিবেন, কোনটা নিজের হাতে রাখবেন।

Description – কাজটা কীভাবে বুঝিয়ে বলবেন।

Discernment – আউটপুট আসলে ভালো হলো নাকি ফাঁকা বুলি, সেটা ধরবেন কীভাবে।

Diligence – দায়িত্বটা শেষমেশ কার।

বেশিরভাগ মানুষ Description এ এসে আটকে যায়। আর দোষ দেয় AI কে।

স্টুডেন্টদের জন্য আলাদা কোর্স আছে, ৩০ মিনিটের। টিচারদের জন্য আলাদা। ছোট ব্যবসার মালিকদের জন্য আলাদা। নন-প্রফিটদের জন্যও আলাদা।

যারা কোড করেন, আসল খনিটা আপনাদের জন্য।

Building with the Claude API – ৮৪টা লেকচার, ৮ ঘণ্টার ভিডিও, ১০টা কুইজ।

একটা ফ্রি কোর্সে ৮ ঘণ্টার সিলেবাস। এটা পড়ে একটু থামেন।

Claude Code 101, Claude Code in Action, MCP এর দুইটা কোর্স, Agent Skills, Subagents, Cowork – সবগুলোই আছে। Amazon Bedrock আর Google Vertex AI দিয়ে Claude চালানোর কোর্স দুইটাতে ৮৫টা করে লেকচার।

আর হ্যাঁ, এটাও বলা দরকার। কোর্স শেষে completion certificate পাবেন, LinkedIn এ বসিয়ে দিতে পারবেন।

আরো পড়ুন >> CPA কী? এবং Self Sign Up কী? Self Sign Up কিভাবে কাজ করে।

তবে এখানে একটা কথা আছে, আর এটা ভাই খুব জরুরি।

Claude Academy থেকে Claude এর সব অফিসিয়াল কোর্স শিখুন একদম ফ্রিতে
Claude Academy থেকে Claude এর সব অফিসিয়াল কোর্স শিখুন একদম ফ্রিতে

এই ফ্রি certificate আর Anthropic এর পেইড proctored certification দুইটা এক জিনিস না।

পেইড এক্সামগুলোর ফি $৯৯ থেকে $১৭৫, Pearson VUE তে দিতে হয়, আর রেজিস্ট্রেশনের জন্য Claude Partner Network এ থাকা কোম্পানির ওয়ার্ক ইমেইল লাগে।

মানে ব্যক্তিগত জিমেইল দিয়ে চাইলেই ওটা দেওয়া যায় না। কেউ যদি বলে “ফ্রিতে Anthropic সার্টিফাইড হয়ে যান”, ধরে নিবেন সে হয় জানে না, নাহয় কিছু বিক্রি করছে।

আরেকটা সাবধানতা। গুগলে সার্চ দিলে প্রায় একই নামের কয়েকটা সাইট আসবে যেগুলো Anthropic এর না। কিছু সাইট নিজেরাই লিখে রেখেছে যে Anthropic এর সাথে তাদের কোনো সম্পর্ক নেই।

আসলটা claude. com এর নিজের সাবডোমেইন। লিংক post ক্যাপশন এর শুরুতে উপরে দিয়ে দিলাম, ওখান থেকেই স্টার্ট করবেন

আর যতটুকু দেখলাম, কোর্সগুলো এখন পর্যন্ত ইংরেজিতে। ভিডিওতে ক্যাপশন অন করে চালালে বুঝতে সমস্যা হওয়ার কথা না। বাংলার জন্যে এই মাসটা ওয়েইট করেন – আমাদের AIinBangla টা সাজাচ্ছি নতুন করে।

বিশ্বজুড়ে বড় কোম্পানিগুলো কোটি টাকা খরচ করে পুরো টিমকে AI ট্রেনিং করাচ্ছে। আর আমি আপনি তো দুধভাত, আমাদের ভরসা ছিল এলোমেলো ইউটিউব ভিডিও আর ফেসবুক পোস্ট।

আজকে সেই গ্যাপ-টা ফিলড আপ হয়ে গেলো।

আমার তো মনে হচ্ছে সামনে CV তে “AI জানি” লিখলে কেউ পাত্তাই দিবে না। জিজ্ঞেস করবে – কোথায় শিখেছেন, আর কী বানিয়েছেন।

About ডিজিটাল আইটি সেবা

ডিজিটাল আইটি সেবা অনলাইন ভিত্তিক সেবা মূলক প্রতিষ্টান। এখানে অনলাইনে আয়, ডিজিটাল শিক্ষা, ফেইসবুক মার্কেটিং সহ আরও অনেক কাজের ধারণা প্রদান করা হয়। এটি দেশের আর্থিক সামাজিক অবস্থার উন্নতির জন্য কাজ করে থাকে।

View all posts by ডিজিটাল আইটি সেবা →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *